জ্বালানি সংকট মোকাবেলায় কঠোর পদক্ষেপ, সময়সূচি ও ব্যয়ে কাটছাঁট সরকারের

admin
By admin
1 Min Read

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংকটের প্রভাব কমাতে প্রশাসনিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম এবং সরকারি ব্যয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। একই সঙ্গে ব্যাংকের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে আলোকসজ্জা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আগামী তিন মাস সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশ সফর বন্ধ রাখা হয়েছে। একই সময়ে নতুন যানবাহন ও কম্পিউটার কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিদেশ থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কাজাখস্তান থেকে তেল কেনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *